স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কেশবপুর প্রতিনিধি কেশবপুর প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেনের পিতা মোঃ আব্দুস সাত্তার সরদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গত শনিবার পালিত হয়েছে। যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক আলমগীর হোসেনের পিতা মৃত্যু মোঃ আব্দুস সাত্তার সরদার।
তিনি পারিবারিক ও সামাজিক জীবনে সকালের শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। তার ব্যক্তিগত জীবনে প্রতিবেশী ও আত্বিয়ের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করেছিলেন। মহল্লাবাসীর বিপদে আপদে দাড়ানোসহ সকল সময় খোজ খবর নিতেন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ৩ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ জুন রাত ৩ টা ৫ মিনিটে হার্ডস্টোক জনিত কারনে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সামাজিক দুরাত্ব বজায় রেখে গত শনিবার মির্জাপুর গ্রামের তার নিজ বাসায় কোরান খতম করানো হয়। মহল্লার মসজিদে এশার নামাজ বাদ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করা হয়।
সাংবাদিক আলমগীর হোসেনের পিতা ও করোনা ভাইরাসের কারনে যে সকল মুসলমান নরো- নারী মৃত্যু বরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন যৌথভাবে হাফেজ মাওলানা আসাদুজ্জামান ও হাফেজ মাওলানা ফারুক হোসেন।
