হোম অন্যান্যসারাদেশ নাবালিকা শিক্ষার্থীকে ধর্মান্তিত করে বিয়ে প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি :

প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে হিন্দু সম্প্রদায়ের এক নাবালিকা ছাত্রীকে ধর্মান্তারিত করে বিয়ে করার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শন করতে বলা হয়েছে। আজ শনিবার(১০এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে লম্পট শিক্ষক শামীম আহমেদের বিচার চেয়ে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারের দাবি জানিয়ে আজ বিকালে নূরনগর বাজারে এক মানববন্ধন কর্মসুচির ডাক দিয়েছে সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম)। ভিক্টিমের পিতা সন্যাসী অধিকারী জানান, ২০১৯ সালে আমার মেয়ে তনুশ্রী অধিকারী (১৬) নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করে।জন্ম সনদ অনুযায়ী মেয়ের জন্ম ২০০৪ সালের পহেলা ডিসেম্বরের দিকে। এর আগে বিদ্যালয়ে শিক্ষক শামীম আহমেদ(৪৮) মেয়েকে বিজ্ঞানের ব্যবহারিক খাতার কাজে সহযোগিতার জন্য বাড়িতে আসা যাওয়া করত । এরপর আমার মেয়ে কার্টুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজে মানবিক বিভাগে ভর্তি হয়। । মেয়ে দক্ষিণ হাজীপুর গ্রামের দীঘির পাড়ে শামীম আহমেদের বাড়ির পাশে আফসার মাষ্টারের কাছে প্রাইভেট পড়তে যেত। প্রাইভেট পড়তে যাওয়া -আসার সময়ে শামীম আহমেদ মেয়েকে নানাভাবে উত্যক্ত করত । গত ২ এপ্রিল সকালে প্রাইভেট পড়ার নামে রাড়িথেকে বেড়িয়ে ফিরে না আনায় সম্ভাব্য জদ খুঁজে না পেয়ে পরদিন শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরী করি। সাধারন ডায়েরী নং – (১৮২,তারিখ ৩-৪-২০২১)। সর্বশেষ ৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে ও প্রধান শিক্ষক শামীম আহমেদ খুলনার নোটারী পাবলিকের এক কার্যালয়ে বসে ধর্মান্তরিত হওয়া ও বিয়ে সংক্রান্ত এক নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষরিত ছবি দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানায় । উপায় না পেয়ে ঐ দিন রাতে শামীম আহমেদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দ্বায়ের করি। আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পলাশ দেবনাথ, আশরাফ হোসেন ও লিটন সরদার বলেন , প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রধান শিক্ষকের ভাই নুরনগর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বখতিয়ার আহমেদ। বড় ভাই সভাপতি হওয়ায় শামীম আহম্মেদ কয়েক বছর ধরে ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে জনসাধারণের হাতে লাঞ্ছিত হয়েছেন। ইতিপূর্বে সে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়লে নূরনগর নবীন সংঘক্লাবের মধ্যে তাকে আটকে রেখে গণধোলাই দেওয়া হয় । এরপর জরিমানা দিয়ে মুচলেকা লিখে মুক্তি মেলে। এছাড়ার পবিত্র হজ্ব পালনের পরও শিক্ষকের চরিত্র পরিবর্তনন না হওয়ায় তিনটি বিয়ে করার পরও সম্প্রতি তার বিদালয়ের সাবেক এক ছাত্রী হিন্দু নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ে করেছেন। তারা আরও বলেন, এ ধরণের লম্পট শিক্ষকের কারনে প্রতিষ্ঠানে ভাবমূর্তি খুন্ন হচ্ছে। এলাকার লোকজনও প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি বখতিয়ার আহম্মেদ বলেন, শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ঘটনার তদন্ত চলেছে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে। বিষয়টি নিয়ে ঐ স্কুল শিক্ষক শামীম আহমেদের সাথে কথা বলার জন্য ০১৭২০-৫৮৬৮৮০ নাম্বারে যোগাযোগ করলে ফোন নাম্বারটি বন্দ পাওয়া যায়। শ্যামনগর থানা পরির্দশক নাজমুল হুদা জানান, এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা সন্যাসী অধিকারী বাদী হয়ে থানায় একটি মামলা (১৬) দায়ের করেছেন।মামলা নং-১৬(তারিখ ৯-৪-২০২১)। আসামী গ্রেফতার ও ভিক্টিম উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন