নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নং সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
গতকাল সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ইউপি চেয়ারম্যানের ছেলে ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আমার আব্বা মতিয়ার রহমান বেশ কিছুদিন যাবত জ্বর শ্বাস কষ্ট সহ করোনায় ভুগছিলেন।
গত ৩০ মে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠালে ২রা জুন তার রেজাল্ট পজেটিভ হয়। গতকাল তার শারিরিক অবস্তার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসাপতালের করোনা ইউনিটে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষনে আছেন। তার সুস্থতার জন্য ইউনিয়ন বাসির নিকট দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যগন।
