মোংলা প্রতিনিধি :
রপ্তানি আদেশ বন্ধ থাকায় মোংলা ইপিজেড থেকে রপ্তানিকারক পণ্য যাচ্ছে না ভারতে। ইপিজেডে খোদ ভারতেরই ব্যক্তি মালিকানাধীন ভি আই পি কারখানার পণ্য, রপ্তানির অপেক্ষায় বেনাপোল বর্ডারে আটকে আছে। ভি আই পি’র মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা বুধবার (১৫ জুন) মোঃ মিজানুর রহমান খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে চীন থেকে আমদানি হওয়া তাদের কারখানায় লাগেজ উৎপাদনের জন্য ৮৬ কন্টেইনার পণ্য কাঁচামাল ঢুকেছে বলেও জানান তিনি। তবে চীন থেকে আমদানি হওয়া এসব পণ্যে করোনার সংক্রমণ ঝুঁকি নেই বলেও দাবি তার।
ভি আইপির মিজানুর রহমান খাঁন বলেন, এর আগে এসব পণ্য মোংলা বন্দরের জেটিতে দীর্ঘদিন আটকে ছিল। গত ১০ জুন থেকে ১৬ জুন (বুধবার) পর্যন্ত এসব পণ্য মোংলা ইপিজেডের ভারতীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ভি আই পিতে ঢুকেছে বলে মিজানুর জানান।
এসব কাঁচামাল দিয়ে তৈরি রপ্তানিযোগ্য পণ্য বেনাপোল বর্ডারে আটকে আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতে ঢুকবে বলেও জানান তিনি।
ভি আই পির কারখানায় চীন থেকে আমদানি হওয়া কাঁচামালের পণ্যেয় কোন ঝুঁকি নেই দাবি করে মোংলা ইপিজেডের মহা ব্যবস্থাপক মোঃ মাহাবুব আহমেদ সিদ্দিক বলেন, ” সেদেশে করোনা এখন অনেকটাই কন্ট্রোলে আছে, আমরাই ঝুঁকিতে আছি”।
এদিকে গত রবিবার (১৩ জুন) করোনায় আক্রান্ত মোংলা ইপিজেডের জিনলাইট কারখানার চীনা টেকনিশিয়ান জিংয়াও কিন জুয়ান অনকটাই সুস্থ আছেন বলেও জানান ইপিজেডের জি এম মাহবুব আহমেদ সিদ্দিক।
