গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি :
গলাচিপা উপজেলার চর কাজল রবিবার ৭ই মার্চ (রুরালফ্যাসিলিটেটর, পিএইচডি) ব্রিটিশ সরকারের এফসিডিও এর আর্থিক সহায়তায় এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেল পমেন্ট (পিএইচডি)কর্তৃক বাস্তবায়িত“সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা”শীর্ষক কনসোর্টিয়াম প্রকল্পটির সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।হেলথ কো-অর্ডিনেটর ইএইচডি প্রকল্পের মোঃ শাহিনুর হোসেন এর সঞ্চালনায় পরিষদের চেয়ারম্যান জনাব, মো: সাইদুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পিএইচডি- ইএইচডি প্রকল্পের মো: রউফুল আলম মিঠু।
উক্ত অনুষ্ঠানে বক্তারা উপকূলবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার সংকট মোকাবেলায় বিভিন্ন করণীয় ও পরিকল্পনা তুলে ধরেন এই অঞ্চলের জনগোষ্ঠ নির্বিঘেœ স্বাস্থ্যসেবা পেতে পারে। এই প্রকল্পের মাধ্যমে বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী, বরগুনা জেলায় প্রতিবন্ধী ব্যক্তিসহ সুবিধা বঞ্চিত জনগন ও শিশুর অসুস্থ্যতা ও মৃত্যু হার কমানো,সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির সার্বজনীন স্বাস্থ্যসেবা গ্রহনের মাত্রা বাড়ানোর মাধ্যমে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টির টেকসই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং গলাচিপা উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রকল্পের কর্মকান্ড সম্প্রসারিত করেছে।
বিশেষ করে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য কর্মী, বেসরকারী ডাক্তার, স্বাস্থ্য কর্মী ও গ্রাম ডাক্তারদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তারদের জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষন আয়োজন করেছে। করোনা মহামারীর সময় সরকারের সাথে কাজ করেছে এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, জেলা হাসপাতাল ও মেডিকেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্য সুরিক্ষা উপকরণ বিতরণ করেছে।
সভাপতি তার বক্তব্যে বলেন, ”আমি আশা করি প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বাস্তবায়নকারী সংস্থা সমুহ দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের কর্মকান্ড বাস্তবায়ন করবে। উপকূলবর্তী সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে বলে আশা করি। আমি এই প্রকল্পের সার্বিক সফলতা কামনা করি এবং প্রকল্প বাস্তবায়নে আমার ইউনিয়নের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা অব্যহত থাকবে।”
s
