মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে রবিবার ঐতিহাসিক ৭মার্চ জাতীয় দিবস যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে, সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া অনুষ্ঠান, আলোচনা সভা, আনুষ্ঠানিক ভাবে জাতির জনকের ৭ই মার্চের ভাষন প্রচার, ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশ মোল্লাহাট থানা আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ভাষন প্রচার, বাষনের সুবর্ন জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন ও থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ছয়ের উদ্দিন আহম্মদ।
উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, প্রানি সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা আবুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন সমবায় কর্মকর্তা আশুতোস কুমার মল্লিক, পিআইও মোঃ মফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ এল জাকির হোসেন।
প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং। একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও উম্মে হামিমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।
s
