হোম ফিচার সাতক্ষীরায় বড় ভায়ের দায়ের কোপে ছোটভাই নিহত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটায় জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দা এর কোপে ছোট ভাই নিহত হয়েছ। নিহত মন্তাজ মল্লিক (৩৫), জেলার পাটকেলঘাটা থানার জগদানন্দকাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে।

সে পেশায় একজন মটরসাইকেল গ্যারেজ মিস্ত্রী ছিল। স্থানীয়রা জানায়, নিহত মন্তাজ মল্লিকের সাথে বড় এবং অনান্য ভাইয়েদের মধ্যে দীর্ঘদিনের জমিজায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রবিবার(৭মার্চ)মন্তাজ মল্লিক রাত ১১টার দিকে পাটকেলঘাটা বাজার থেকে গ্যারেজর কাজের শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। অতপর বাড়ির কাছে পৌঁছালে বড়ভাই শাহাজাহান মল্লিক দাঁ দিয়ে তাকে এলোপাতাড়ি কোঁপাতে থাকে এতে তিনি গুরুতর জখম হন।

পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে তার অবস্তার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকোল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।খুলনায় নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পরিদর্শক (ওসি) ওয়াহিদ মুর্শেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে তিনজনকে এজহারনামীয় ও ৪জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দ্বায়ের করেছে। মামলা -৩ (তারিখ ৮-৩-২০২১)। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন