হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ৫ ভূমি ও গৃহহীন পেলো ঘর

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন পরিবারকে দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কেশবপুরে ৫টি উপকারভোগী পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল জেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে কেশবপুর উপজেলায় উপকারভোগীদের মধ্যে এসব হস্তান্তর করা হয়।

কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে ওই পরিবারের মাঝে চাবি ও হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুল লতিফ, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

ঘর পাওয়া উপকারভোগীরা হলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে কামরুল বিশ্বাস, আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম গাজী ও ওয়াজেদ আলীর মেয়ে শিউলী বেগম মালা, জাহানপুর গ্রামের মছের উদ্দীন সরদারের ছেলে হবিবর রহমান এবং আব্দুর রহিম মোল্যার ছেলে বাশারাফ হোসাইন সাদ্দাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন