হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কেশবপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 128 ভিউজ

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে আবু সাঈদ (৪২) নামে এক যুবককে মঙ্গলবার সন্ধ্যায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতাশকাটি-মাগুরখালী সড়কের পাশে। ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি-মাগুরখালী সড়কের সাতাশকাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবু সাঈদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে ফেলে যায়। তার বাড়ি উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামে। বাবার নাম মৃত ইজহার আলী। তিনি মোটর চালিত ভ্যানে পুরাতন ব্যাটারি ক্রয়-বিক্রয় করতেন বলে এলাকাবাসী জানায়।

পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক তাপস কুমার রায় জানান, থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ অবস্থান করছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন