কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর নাপিতেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি পড়ুয়া এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাড়ে ৫ বছর বয়সের শিশুটি বুধবার (২ জুন) বিকেল ৪ টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের আশরাফুল (১৯) নামের এক বখাটে কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয়। আশরাফুলের বাড়ি একই গ্রামে। সে শহীদুল্লার ছেলে বলে জানা গেছে।
ঘটনায় শিশুর মা বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
শিশুর বাবা সাংবাদিকদের জানান, গত বুধবার বিকেল ৪ টায় তার শিশু কন্যাকে ঘুড়ি দেখানোর কথা বলে পার্শ্ববর্তী বাড়ির শহীদুল্লাহর ছেলে লম্পট আশরাফুল (১৯) তার ঘরে ডেকে নেয়। পরে পড়নের হাফপ্যান্ট খুলে শিশুর যৌনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে যৌন নিপীড়ন করে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে শিশুটিকে হাফপ্যান্ট পড়িয়ে ছেড়ে দেয়। পরে শিশুটি কাঁদতে কাঁদতে গিয়ে মায়ের কাছে ঘটনা খুলে বলে। এর আগেও লম্পট আশরাফুল ওই শিশুটিকে যৌন নিপীড়ন করেছিলো বলে জানান শিশুটির বাবা।
শিশুটি বলে, আশরাফুল তাকে ঘুড়ি দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে আমাকে হাফপ্যান্ট খুলে প্রস্রাবের জায়গায় আঙ্গুল ঢুকিয়ে নাড়া দেয়। একথা কাউকে বললে আমাকে মারবে।
এ ব্যাপারে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিশুটির বাবা তার নিকট গেলে তিনি তাকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেন।
ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত আশরাফুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা পক্রিয়াধীন।
