হোম অন্যান্যসারাদেশ কুমিল্লায় অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

কুমিল্লায় অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

কর্তৃক Editor
০ মন্তব্য 169 ভিউজ

সংকল্প ডেক্স :

কুমিল্লার লাকসামে এক প্রসূতি মা পাঁচ সন্তান প্রসব করেছেন। বুধবার (১২আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হসপিটালে এ সন্তান প্রসবের ঘটনা ঘটে। এ সন্তানদের মধ্যে ৩ ছেলে ও ২ মেয়ে। তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই প্রসূতির নাম শারমিন আক্তার। সে উপজেলার উত্তরদা ইউপির মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা, মিজানুর রহমানের স্ত্রী।লাকসাম জেনারেলের হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, আজ সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন।

এরপর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার লতিফা আক্তার লতার, চিকিৎসা তত্বাবধানে দুপুরে পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়। এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানেরা সুস্থ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন