হোম অন্যান্যসারাদেশ কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

‘পরিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে সামাজিক সংগঠন রক্তদান সমিতি’র উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ, চারা বিতরণ, পাখির জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গাছে গাছে মাটির কলস স্থাপন ও লিফলেট বিতরণ কার্যক্রম চালু হয়েছে।

‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ স্লোগান নিয়ে আজ শনিবার কটিয়াদী সরকারি কলেজ চত্বরে গাছের চারা রোপন, বিতরণ ও লিফলেট বিতরণের মাধ্যমে কার্যক্রমের শুভ উদ্ভোদন করেছেন প্রধান অতিথি কিশোরগঞ্জ- ২,(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। এ সময় কলেজ চত্বরে গাছের চূড়ায় মাটির কলস স্থাপন কার্যক্রম অবলোকন করেন তিনি।

রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, পৌর মেয়র শওকত উসমান, আওয়ামীলীগ নেতা সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাৎ হোসেন, জেলা বন সম্প্রসারণ কেন্দ্রের রেঞ্জ অফিসার কবি হারুন- অর- রশিদ, সাবেক ভিপি দুলাল বর্মন।

বক্তাগণ বলেন, পৃথিবীর উষ্ণতা ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। একমাত্র বৃক্ষরোপণই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। ফিরিয়ে আনতে পারে জীব বৈচিত্র।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তুফা, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মানিক চান কর, আওয়ামীলীগ নেতা গোলাম মোহাম্মদ টিটু, মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান সেলিম, আওয়ামীলীগ নেতা দীপক রায়, মোবারক হোসেন ফারুক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম সোহাগ, কামরুল ইসলাম কামাল, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি আমজাদ হোসেন লিটন, রক্তদান সমিতি’র সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, শিক্ষক আমান উল্লাহ, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, আশরাফিজুর রহমান হৃদয়, ফুয়াদ হাসান আদর, সংস্কৃতিকর্মী নবজিৎ সাহা, রাহুল রায়, আজমল হক রাফি, কাউসার আহমেদ রানা, অনিক সরকার, তাজুল ইসলাম, জাকির হোসেন, ফারহান আহমেদ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন