হোম অন্যান্যসারাদেশ আশাশুনির শোভনালী ব্রীজ কালিবাড়ি সড়ক সংস্কার করছেন ইউপি চেয়ারম্যান মোনায়েম

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি উপজেলার শোভনালী ব্রীজ হতে কালিবাড়ি সড়কের ভেঙ্গে যাওয়া অংশ সম্পূর্ণ ব্যক্তিগত অর্থে সংস্কার করছেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন। ব্রীজ নির্মানের পর থেকে সড়কটি খুবই ব্যস্ত সড়কে রূপান্তরিত হয়।

সড়ক দিয়ে ভারী ও হালকা যানবাহনসহ সকল প্রকার যানবাহন চলাচল করে থাকে। যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় সড়কটি জরাজীর্ণ হয়ে পড়েছে। বড় বড় খাদের সৃষ্টি ও রাস্তা বসে গিয়ে হুমকীগ্রস্ত হয়ে উঠেছে। ফলে সড়ক দুর্ঘটনাসহ যানজটের সৃষ্টি হচ্ছে।

এ নিয়ে বিভিন্ন দৈনিকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্ট ও প্রচার হওয়ার পর শোভনালী ইউপি চেয়ারম্যান সড়কের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে নিজ অর্থে সড়ক সংস্কারের কাজে হাত দেন।

গত ৩দিন ধরে কাজ এগিয়ে চলেছে। ইটের খোয়া ও বালি দিয়ে সংস্কার কাজ আরও ২/৩ দিন লাগতে পারে বলে চেয়ারম্যান ম মোনায়েম হোসেন জানান। সড়কটি সংস্কার করায় এলাকার মানুষ ও সড়ক ব্যবসহারকারীরা চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন