নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার আশাশুনিতে (সিপিবি) সেচ্ছাসেবক কতৃক হিন্দু যুবক সজ্ঞয় বিশ্বাস কে লাঠিপেটার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (০৮জুুন) আনুমানিক সন্ধ্যা ৭:১৫ মিনিটে জেলারল আশাশুনি উপজেলায় ওবদা সংলগ্ন এলাকায়।
এই ঘটনার সাতদিন অতিবাহিত হলে ব্যাবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। ভুক্তভোগির বড় ভাই অনুপাম কুমার বিশ্বাস বলেন, আমার ঘটনার দিন তার হ্যচারির পাশে দাড়িয়েছি। হঠাৎ করে সাইফুল সহ তার সাথে থাকা লোকজন মুখে মাস্ক না পেয়ে আমার ভাইকে লাঠিপেটা করতে থাকে।
এরপর স্থানীয়রা আমার ভাইকে গুরত্বর জখম অবস্ততায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখান গিয়ে দেখি আমার ভাইয়ের ডান পা ভেঙ্গে গিয়েছে এবং শরীরে বিভিন্ন স্থানে গুরত্ব জখম হয়েছে।আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি তবে কোথাও কোন লিখিত অভিযোগ করিনি।
বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যাক্তি সাইফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমরা তাকে লাঠিপেটা করিনি। তার পা কিভাবে ভাঙ্গালো আমরা কিছুই জানিনা।
আশাশুনি থানা পরিদর্শক গোলাম কবির জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে ।
