হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির রাজাপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী বিউটি সিকদারের মতবিনিময়।

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

রাজাপুরে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী মোসাঃ বিউটি সিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। বিউটি সিকদার আওয়ামীলীগ মনোনীত উপজেলার ২নং শুক্তগড় ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। তার প্রতিক নৌকা।

এ সময় তার সাথে ছিলেন শুক্তগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান, বর্তমান প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মৃধা, ইউপি সদস্য মো. মনিরুজ্জান মনির।

রাজাপুর প্রেসক্লাব সভাপতি মো. মনিরউজ্জামান খানের সভাপতিত্বে প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজীসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন