হোম আন্তর্জাতিক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার মসজিদে আগুন দেওয়ার দাবিটি ভুয়া

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতার মসজিদে আগুন দেওয়ার দাবিটি ভুয়া

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
সম্প্রতি ফেসবুকে একটি মসজিদে অগ্নিকান্ডের ছবি ছড়িয়ে পড়ছে। ক্যাপশনে উল্লেখ করা হচ্ছে, “শুভেন্দুর নেতৃত্বে কলকাতার মসজিদ অগ্নিপাথ।” এর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির শুভেন্দু অধিকারী জয় লাভ করার পরে তার নেতৃত্বে সেখানকার মসজিদে আগুন দেওয়া হচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে ভিডিওটি কলকাতার নয়, শ্রীনগরের একটি মাদ্রাসায় ঘটা অগ্নিকাণ্ডের পুরোনো ঘটনা।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা নিশ্চিত করতে শুরুতেই একে ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে এনডিটিভি (NDTV)-তে চলতি বছরের ১০ এপ্রিল প্রকাশিত একটি রিপোর্ট পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, ছবিটি শ্রীনগরের হায়দারপোরা এলাকায় অবস্থিত ‘জামিয়া আরবিয়া আশরাফুল উলুম’ নামক একটি মসজিদ ও মাদ্রাসায় আগুন লাগার দৃশ্য।

একই ঘটনা সম্পর্কে জি নিউজ (Zee News)-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত চলতি বছরের ১০ এপ্রিল ঘটা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অন্তত ১২টি দমকল ইঞ্জিন কাজ করে। মাদ্রাসার ভেতরে থাকা শত শত ছাত্রকে দ্রুত ও নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছিল, যার ফলে বড় কোনো প্রাণহানি ঘটেনি। তবে এই ঘটনায় ২ জন বেসামরিক ব্যক্তি এবং ১ জন দমকল কর্মী সামান্য আহত হন।

যদিও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, উক্ত মাদ্রাসায় অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত এখনও চলমান।

দেখা যাচ্ছে যে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সব আসনের ভোট গণনা করা হয় চলতি বছরের ৪ মে যেখানে বিজেপি জয়লাভ করে। অর্থাৎ, আগুন লাগার ঘটনাটি ঘটেছিল নির্বাচনের ফলাফল ঘোষণার বেশ কিছুদিন আগে। এর মানে ভাইরাল ভিডিওটির সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই।

তাই সব কিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন