হোম খুলনানড়াইল রাতের আঁধারে বালু উত্তোলনের প্রতিবাদে নবগঙ্গা নদীর তীরে মানববন্ধন

রাতের আঁধারে বালু উত্তোলনের প্রতিবাদে নবগঙ্গা নদীর তীরে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

নড়াইল প্রতিনিধি

নদীভাঙনের ঝুঁকিতে থাকা বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মন্দির রক্ষার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সোমবার দুপুরেবিষ্ণুপুর, ভোমবাগ গাজীহাট এলাকাবাসী নবগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ড্রেজার দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে। এর ফলে নবগঙ্গা নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মানুষের শেষ সম্বল বসতভিটা এবং স্থানীয় হাটবাজার নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। শুধু তাই নয়, এলাকার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এখন তীব্র ভাঙন হুমকিতে রয়েছে।

আমরা ভাঙন কবলিত নদীর দুই কূলের তীরবর্তী সর্বস্তরের জনগণ আজ নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। অনতিবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে আমাদের ঘরবাড়ি, জমিজমা সব নদীতে ভেসে যাবে। আমরা প্রশাসনের কাছে এর স্থায়ী সমাধান এবং জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী পরিবার, তরুণ, বৃদ্ধ এবং শিশুসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা অবিলম্বে অবৈধ ড্রেজার বন্ধ এবং নদী শাসনের মাধ্যমে তীরবর্তী এলাকা রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন