হোম খুলনানড়াইল নড়াইলে পিকআপ- ট্রলি মুখোমুখি সংঘর্ষ: হেলপার নিহত, আহত ৪ 

নড়াইলে পিকআপ- ট্রলি মুখোমুখি সংঘর্ষ: হেলপার নিহত, আহত ৪ 

কর্তৃক Editor
০ মন্তব্য 52 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার আউড়িয়ার তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মুরগিবাহী পিকআপ ভ্যান লাটা টলি  মুখোমুখি সংঘর্ষে মঞ্জুল ইসলাম বাবু (৩১) নামের এক হেলপার নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও জন।

আজ সোমবার (১৮ মে) ১১টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের নড়াইলকালনা সড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলার গোয়ালবাথান এলাকার হাশেম হোসেনের ছেলে।

আহতরা হলেন নড়াইল সদরের ধুড়িয়া গ্রামের হাসিব মোল্যার ছেলে হোসাইন (২৩), আমজাদের ছেলে এনামুল (২০) এবং জালাল শেখের ছেলে আকাশ (২১)সহ আরো একজন অজ্ঞাত । স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, কালনা থেকে একটি মুরগিবাহী পিকআপ ভ্যান নড়াইলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি লাটা টলি  লোহাগড়ার ভাটার দিকে যাওয়ার সময় তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের হেলপার মঞ্জুল ইসলাম বাবু ঘটনাস্থলেই প্রাণ হারান এবং দুই যানবাহনের আরও আরোহীসহ আরো একজন আহত হন।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. কামরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,

মুরগিবাহী পিকআপ লাটা টলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন