হোম খুলনাবাগেরহাট যে ভাবে অস্ত্র গুলিও হরিণের মাথাসহ আটক হলো সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু  বাচ্চু 

যে ভাবে অস্ত্র গুলিও হরিণের মাথাসহ আটক হলো সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু  বাচ্চু 

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ
জসিম উদ্দিন:
দস্যু দমন ও অপরাধ নির্মুলে কোস্টগার্ডের চলমান অভিযানে সুন্দরবন থেকে অস্ত্র গুলি ও হরিণের মাথাসহ বনদস্যু আল আমিন বাচ্চুকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে  কোস্ট গার্ড  পশ্চিমজোনের কর্মকর্তা লে: ইকরা মোহাম্মদ নাসিফ  তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৩ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক তাদের ধাওয়া করে ৪ টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১ টি টেলিস্কোপ, ১ টি সোলার প্যানেল, ১ টি ব্যাটারি, ১ টি ওয়াকিটকি চার্জার, ১ টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং ১ টি কাঠের বোটসহ করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় দস্যু করিম শরীফ বাহিনীর ব্যবহৃত ১ টি আস্তানা ধ্বংস করা হয়।
পরবর্তীতে আটককৃত দস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত দিন রাত ১০ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরলগঞ্জ থানাধীন পি সি বাড়ইখালি সংলগ্ন এলাকায় তার বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃত  আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে কুখ্যাত বন দস্যু করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায়  সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালসহ আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন