হোম অন্যান্যসারাদেশ মাগুরায় হিন্দু যুব মহাজোটের মানববন্ধন সমাবেশ

মাগুরায় হিন্দু যুব মহাজোটের মানববন্ধন সমাবেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 133 ভিউজ

মাগুরা অফিস :

কুমিল্লার মুরাদ নগরে ফেসবুকে গুজব তৈরি করে হিন্দু ঘরবাড়ি, মন্দিরে হামলা ও অগ্নি সংযোগ এবং নারীর শ্লীলতাহানির বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ করেছে মাগুরা হিন্দু যুব মহাজোট।

বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা হিন্দু যুব মহাজোটের উপদেষ্টা মলয় কুমার সেন, সভাপতি রিপন ঘোষ, সাধারণ সম্পাদক রনি কুরি, সদস্য চঞ্চল অধিকারী, সুমন বসু, তন্ময় বিশ্বাস, রিন্টু ভট্টাচার্য্য, নির্মল বিশ্বস প্রমুখ।

মানববন্ধন সমাবেশে বক্তরা কুমিল্লার মুরাদ নগরে হিন্দুধর্মালম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন