হোম অন্যান্যসারাদেশ মাগুরায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

মাগুরায় বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 143 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাগুরা শাখা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।

বুধবার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাগুরা শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মাগুরা শাখা সভাপতি বিকাশ কুমার ধর ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান।

বক্তারা জানান, অধস্তন আদালতের কর্মচারীদেরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, অভিন্ন নিযোগ বিধি মালা প্রণয়নে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের ৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন