মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুর পৌরসভার ৮নং-(কামালপুর-মোহনপুর আংশিক)-ওয়ার্ড কাউন্সিলর বাবুল রহমানের ওরুপে বাবুলের পিতা আমিন মোল্যা (৭৩) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কামালপুর জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে কামালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
পৌর কাউন্সিলর বাবুল রহমানের আকতারের ছোটভাই প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে তাদের পিতা আমিন মোল্যা পৌরশহরের কামালপুর মোড়ের চায়ের দোকান থেকে চা পান করে হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এ সময় রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে যায়। কিন্তু অবস্থা আশংখাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন।
ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর বাবুল রহমান তাকে অবহিত করেন। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেননি। পৌর কাউন্সিলর বাবুল রহমান জানান, মোটরসাইকেলের চালককে চিনতে না পারায় কোন মামলা করা হয়নি।
বাবুলের পিতার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিবৃতি প্রদান করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনসহ আওয়ামীলীগ ও দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
