মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে সদ্য যোগদানকৃত সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন (মণিরামপুর সার্কেল) মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
রোববার বিকেলে মণিরামপুর থানায় মতবিনিময় সভায় তিনি এ কামনা করেন। করোনা সংকটকালে মানুষকে সচেতন করতেও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
উপস্থিত সাংবাদিকরাও পুলিশকে সব ধরনের সহযোগিতা করার কথা ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, নির্বাহি সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ বাবুল আকতার, সাবেক দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক হারুণ অর রশিদ, সদস্য ইলিয়াস হোসেন, জিএম টিপু সুলতানসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
