কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে রিভলবার ও ৪ রাউন্ড গুলিসহ একাধিক ডাকাতি মামলার আসামি নৌ ডাকাত শাহিন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে নৌ পুলিশ।
আজ বুধবার ভোরে এক অভিযান চালিয়ে কালিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শাহীন মিয়া কালিপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
ভৈরব নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে শহরের কালিপুর এলাকায় জিল্লুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করা হয়। সে সময় তার সঙ্গে থাকা একটি দেশীয় রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ভৈরব নৌ থানার উপ- পরিদর্শক (এস.আই) মোঃ রাসেল মিয়া সাংবাদিকদের বলেন, শাহীনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
