হোম অন্যান্যসারাদেশ বেনাপোলে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বেনাপোলে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 144 ভিউজ

বেনাপোল প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর একান্ত সহচর শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী যুবলীলীগের আজ ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ দিবসটি যথাযোগ্য মর্যদায় উদযাপন এর আয়োজন করেছে বেনাপোল পৌর আওয়ামী যুবলীগ। পৌর আওয়ামীলীগ কার্যালয়ে আজ বুধবার সন্ধ্যায় কেক কাটার মধ্যে দিয়ে দিবসটি স্মরন করা হয়। এই উপলক্ষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা পরিষদ এর ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন উজ্জল, যুবলীগ নেতা সাহেব আলী, বেনাপোল পৌর ৬ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আছাদুজ্জামান আছাদ, বেনাপোল পৌর যুবলীগের সদস্য জহিরুল হক রিপন, কবির হোসেন ভুইয়া

সম্পর্কিত পোস্ট

মতামত দিন