মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে(অনুর্ধ্ব-১৭) মোল্লাহাট উপজেলা ফুটবল দল সেমিফাইনালে উত্তীর্র্ন হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, রবিবার (১৩জুন) বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তারা কচুয়া উপজেলা দলকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে।
খেলায় মোল্লাহাট দলের শরিফুল ইসলাম হ্যাট্রিক করার কৃতিত্ব অর্জন করে। আগামী মঙ্গলবার বিকালে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মিজানুর রহমান, মোল্লাহাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ।
