হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বিশ্বাস আর নেই।

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বিশ্বাস(৭০),আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার দিনগত রাত ১২টার দিকে বার্ধক্য জনিত কারনে, রাজপাট গ্রামের নিজবাড়ীতে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

শনিবার দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় বড়ঘাট কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অনার প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, ডেপুটি কমান্ডার ফকির দ্বীন মোহাম্মদ, গাওলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমাস মাষ্টার প্রমুখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন