ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সূর্যদয়ের পরপরই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ভাষা শহীদদের সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোসতাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড বিধান কান্তি হালদার, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক. শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
