হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে মামা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে মারিয়া খাতুন (৮) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর করুন মৃত্যু হয়েছে| উপজেলা বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে এ ঘটনা ঘটে|

নিহত মারিয়া খাতুন বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের রেজাউল শেখের মেয়ে|

নিহতের ¯^জনরা জানান, মারিয়া খাতুন গত ৫দিন আগে তার মামা রাকিবুল ইসলাম শেখের বাড়ি বেতাগার মাসকাটা গ্রামে বেড়াতে আসে| রবিবার (১৭ মে) বেলা ১১টার দিকে সকলের অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়| পরিবারের লোকজন টের পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন|

উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: আমিন উদ্দিন জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে| প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে পানিতে ডুবে মারা গেছে|

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন ˆতরী করেন| পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে| #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন