হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 76 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ডাকাবাংলো মোড় থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এসে শেষ হয়|

পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়| এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান| শেষে উপজেলা প্রশাসন বনাম সূধিজনদের মধ্যে দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়|

বর্ষবরণ উৎসব ঘিরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে বিভিন্ন স্টলে পিঠাসহ বিভিন্ন পসরা নিয়ে বসেন দোকানীরা| এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা দোকান ঘুরে দেখেন|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জাানের উপস্থপনায় এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, হিসাব রক্ষক কর্মকর্তা খান আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডুসহ বিভিন্ন সররকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন| #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন