হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে প্রতিমা শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরীর কাজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :

ফকিরহাটের ৬৭ মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা শিল্পীরা নিপুণ হাতে তুলির আঁচড়ে বিভিন্ন প্রতিমার মুখ ফুটিয়ে তুলছেন। ফকিরহাট কেন্দ্রিয় কালী মন্দিরের দূর্গা পূজা মন্দির, মানসা কালী মন্দিরেরদূর্গা পূজা মন্দির, শীতলা মন্দির সহ উপজেলার ৬৭ মন্দিরে কাজ করছেন শিল্পীরা।

প্রতিমা শিল্পী কয়রার সংকর মন্ডল বলেন, তিনি এ বছর ৬টি প্রতিমা তৈরীর কাজ করছেন। সব কয়টি শেষের পথে। এখন চলছে রং তুলর কাজ। ষষ্ঠী পূজারআগে সব সম্পন্ন হয়ে যাবে। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর জিনিস পত্রের মুল্য বেশী। কিন্তু সে তুলনায় মুজরী কম পাচ্ছেন বলে জানান।

ফকিরহাট কেন্দ্রিয় কালী মন্দিরের প্রধান পুরোহিত নিত্যানন্দন চক্রবর্তী বলেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় দেবীর দুর্গার মর্ত্যে আগমন ও গমন যেই বাহনে তার ওপর নির্ভর করে যে, গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। এই বছর দেবী ঘোটকে চড়ে আসায় এবং দোলায় ফিরে যাওয়ায় বিশ্বাসী ভক্তকুলের মাঝে ছত্রভঙ্গ, অশান্তি, দূর্ভিক্ষ, মহামারী ও মড়ক পড়া নিয়ে শঙ্কা বিরাজ করছে। তাই দেবীকে তুষ্ট করতে মন্দিরগুলোতে চলছে নানা আয়োজন। অনেক বাড়িতেও পুজার আয়োজন চলছে সমান তালে।

কাজি আজহার আলি কলেজের সংস্কৃতি বিভাগের প্রভাষক বিকাশ চন্দ্র মজুমদার বলেন, দেবী দুর্গার পূজাতে কোন জাতি বিভেদ নেই, সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণেই এই পূজা অনুষ্ঠিত হয়। সমাজে সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন দুর্গতি কাউকেই গ্রাস করতে পারে না। এজন্যই দেবী দুর্গার অপর নাম দুর্গতি নাশিনী। তাই তিনি শক্তির দেবী হিসেবেও পূজিত হন। পূজার্থীর প্রতি দেবী দুর্গার বাণী হচ্ছে- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র- এই চার শ্রেণি তার সন্তান। একারণেই এটি সার্বজনীন পূজা হিসেবে স্বীকৃত। আমরা মায়ের আসার অপেক্ষায় প্রহর গুণছি।

ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত মোদক বাবু বলেন, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে দুর্গাপূজার উৎসব অনুষ্ঠিত হবে।

ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি তাপস কুমার বিশ্বাস বলেন, পূজা মন্দিরকে আর্কষণীয় করতে আলোকসজ্জা ও গেট নির্মাণের জোর প্রস্তুতি চলছে। উপকরণের দাম বেড়ে যাওয়ায় এবার খরচ কিছুটা বেড়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, পুজা মন্দিরে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। অনেক মন্দির সিসি ক্যামেরার আওতায় থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন