ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে গ্রাম বাংলার ঐতিহ্য নকশী কাথা ধরে রাখার লক্ষ্যে পাঁচদিন ব্যাপি শুরু হয়েছে নকশী কাথা তৈরীর প্রশিক্ষণ। সরকারি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে প্রশিক্ষণে অংশগ্রহন করছেন ৩০জন নারী।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৩জুন) উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
কোর্চ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, কোর্চ প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নিঘাত সুলতানা ও তন্দ্রা বিশ্বাস।
