হোম অন্যান্যসারাদেশ প্যান্টের বেল্টের মধ্য থেকে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

খুলনা অফিস :

ঢাকা থেকে সাতক্ষীরায় যাবার পথে দুই পাচারকারীর কোমরের বেল্ট থেকে ৩২টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।গতকাল রোববার বিকেলে র‌্যাব-৬’এর খুলনাস্থ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন র‌্যাবের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো: মাহবুব-উল-আলম। আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শামীম হোসেন এবং যশোরের হুমায়ুন কবির মিরাজ।

জানা যায়, শনিবার রাতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসে (সাতক্ষীরা এক্সপ্রেস) বিপুল পরিমান স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদ আসে র‌্যাবের কাছে। যার ফলে র‌্যাবের একটি টিম রাত ৩টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের যশোর কোতয়ালী থানাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে চেক পোষ্ট স্থাপন করে।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে বাসটি চেকপোষ্টের সামনে থামানো হলে কৌশলে দুইজন যাত্রী পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সন্দেহভাজনদের আটক করে। তাদের শরীর তল্লাশী করে কোমরের বেল্টের ভিতরে অত্যাধুনিক উপায়ে লুকিয়ে থাকা ৩২টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়। প্রত্যেকের কোমরে ১৬টি করে বিস্কুট ছিল। উদ্ধারকৃত মালামালের দাম আনুমানিক ২ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে স্বর্ণ পাচার করার অপরাধে বিশেষ ক্ষমতা আইন ২৫-খ(১)(ক) ১৯৭৪ সাল, ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন