হোম অন্যান্যসারাদেশ নড়াইল সদর হাসপাতালের সরকারী ফি এর টাকা আত্মসাৎ এর প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন-বিক্ষোভ

নড়াইল অফিস :

নড়াইল সদর হাসপাতালের ইউজার ফি (ভর্তি, এম্বুলেন্স, কেবিন, এক্সরে, প্যাথলজি) এর অর্থ আত্মসাৎ এর প্রতিবাদে ছাত্রলীগ মানববন্ধন করেছে। শনিবার দুপুর ১২ টার দিকে সদর হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধনে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাধন সহ অন্যান্য নেতৃবৃন্দ। গত ৬ এপ্রিল নড়াইল সদর হাসপাতালের ২১ মাসের ইউজার ফি এর ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন হিসাবরক্ষক, এমন অভিযোগে হিসাবরক্ষক জাহান আরা লাকি কে দ্বায়িত্ব হস্তান্তর সহ ৩টি কারন দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। এই বিষয়ে একটি তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। টাকা আত্মসাতের বিষয়ে হিসাবরক্ষক জাহান আরা লাকি কিছু বলতে রাজি হননি।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন