হোম অন্যান্যসারাদেশ নড়াইল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌরসভার সাবেক মেয়র খান মোঃ কবির হোসেন সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত

নড়াইল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও পৌরসভার সাবেক মেয়র খান মোঃ কবির হোসেন সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 149 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইল পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী খান মোঃ কবির হোসেন, সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন। চাঁদার দাবিতে রবিবার সন্ধার পরে দুর্বৃত্তরা নড়াইল শহতলীর মূলিয়া এলাকা থেকে তার উপর হামলা চালিয়ে তার ছয়টি দাঁত ফেলে দিয়েই ক্ষান্ত হয়নি, এক পর্যায়ে তাকে অপহরণেরও চেষ্টা চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগী ও তার স্বজনদের। ধরে নিয়ে আটকে চাঁদা আদায়ের জন্য নিয়ে যাবার সময় তিনি দৌড়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন। তাকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানায়, ব্যবসায়ীক কাজে খান কবির রবিবার রাত ৭টার দিকে মুলিয়া বাজারে অবস্থান কালে দক্ষিণ নড়াইল এলাকার সাধন, তুষার ও রিংকু এরা কথা আছে বলে তাকে ডেকে তার ঘেরে নিয়ে ৫লক্ষটাকা চাঁদা দাবি করে। এ সময় খান কবির চাঁদা দিতে অস্বীকার করলে দুর্বৃত্বরা পিস্তলের বাট দিয়ে তার মাথা, মুখমন্ডলে উপর্যুপরি আঘাত করে। এতে খান কবিরের ৬টি দাঁত পড়ে যাওয়াসহ তিনি মাথা ও শরিরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।

মারপিটের এক পর্যায়ে চাঁদা আদায়ের জন্য সেখান থেকে তারা খান কবিরকে, মটর সাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় হ্যালিপ্যাড এলাকা থেকে তিনি মটর সাইকেল, থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পাশের এক বাড়ি গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে সেখান থেকে স্বজনা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তৃুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, সন্ত্রাসীরা খান কবির হোসেনের কাছে ৫ লাখ টাকা চাদা দাবি করেছিল মর্মে অভিযোগ করেছেন । আমরা বিষয়টা খতিয়ে দেখছি আইনি ব্যবস্থা নেব এবং আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। কবির হোসেন, সন্ধারপর নীজের মাছের ঘেরে ৩ জন ব্যাক্তি দ্বারা আক্রন্ত হয়েছিলেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন