নড়াইল অফিস :
নড়াইলে করোনা সংক্রোমন উদ্বেগ জনক হারে বেড়ে গেছে। গত ২৪ঘটনায় জেলায় নতুন করে আরো ৩৩জন আক্রান্ত হয়েছে। সংক্রমন ঠেকাতে জেলার অধিক সংক্রমন প্রবণ কয়েকটি এলাকায় সীমিত পরিসরে গত ১২জুন থেকে আগামী এক সপ্তাহের লকডাউন চলছে।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় সংগ্রহকৃত মোট ৯৪টি নমুনা পরিক্ষা করে ৩৩ জনের দেহে করোনা সানাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৮৯জন। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে ২০জনসহ মোট ২৩জন হাসপাতালে ভর্তি আছে। অন্যরা ব্যক্তিগত আইসোলনে আছে।
সংক্রমন ঠোকাতে জেলার অধিক সংক্রমন প্রবণ সদর পৌরসভার মহিষখোলা, আলাদাৎপুর, ভাদুলীডাঙ্গা ও কলোড়া ইউনিয়নের গোবরা বাজার, এছাড়া লোহাগড়া পৌর বাজারও শালনগর ইউনিয়নে সীমিত পরিসরে লকডাউন করা হয়েছে। ১২ জুন থেকে বলবৎ হওয়া এ লকডাউন প্রতিদিন ভোর ৬টা থেকে পরদিন বেলা ১২ পর্যন্ত কার্যকর করা হচ্ছে।
করোনা প্রতিরোধে জন সচেতনতা বাড়াতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে। সংক্রমন সন্দেহে নমুনা দিতে আসার হারও বেড়ে গেছে। সদর হাসপাতালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নমুনা দিতে দেখা গেছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় ২৮জনের মৃত্যু হয়েছে।
