হোম অন্যান্যসারাদেশ ইয়াবা বিক্রির আসর থেকে স্ত্রীর করা মামলায় স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্ত্রীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে ইয়াবা বিক্রির আসর থেকে স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সকালে আসামির বসত ঘর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মৃত আমির চাঁন বেপারীর ছেলে বজলুর রহমান বিপ্লব (৫৭) তার প্রথম পক্ষের স্ত্রীর নগ্ন ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মঙ্গলবার (১৫ জুন) রাতে কুলিয়ারচর থানায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(১)(ক)/২৯(১)/৩১(১)/৩১(২)
ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা এজাহারভুক্তির পর গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির আসরে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা সহ ৩ জন ইয়াবা সেবনকারী এবং ২ বছরের পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ মোট ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা রুজু করা হয়।

মামলার বাদি বজলুর রহমানের স্ত্রী বলেন, সে কারণে-অকারণে আমার ওপর নির্যাতন করতো। সে পর পর আরও ৪ টি বিয়ে করে। বিয়ে করা তার নেশা। এসব বিষয়ে প্রতিবাদ করলে আমাকে সামাজিক ভাবে হেয়- প্রতিপন্ন করার উদ্দেশ্যে সে আমার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ও.সি (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগের পর দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন