মোস্তফা কামাল, নড়াইল অফিস :
নড়াইলে অবিরাম বর্ষণে শহরের নিন্মাঞ্চল জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেন ও নালা না থাকার ফলে জলাবদ্ধতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এতে বাড়িঘর জলমগ্ন হয়ে জনদূর্ভোগ পৌচেছে চরমে । পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানয়েছেন ভুক্তভোগি পরিবার গুলো। জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার কথা বলা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে।
এলাকাবাসী জানায়, আষাঢ়ের শুরু থেকে নড়াইলে বৃষ্টির আধিক্য দেখাদিলেও গতপরশুদিন থেকে এর ব্যাপকতা কয়েকগুন বৃদ্ধি পায়। অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টিতে পৌরসভার মহিষখোলা, দূর্গাপুরসহ অন্যান্য এলাকা অপেক্ষাকৃত নিম্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। নিষ্কাসনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে যাওয়া পানিতে বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। এতে জনসাধারণকে অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে।
থেমে থেমে মুষলধারে বৃষ্টিতে নতুন, নতুন ঘর বাড়িতে পানি ঢুকে পড়ছে। জলাবদ্ধতা থেকে সহসা মুক্তির আশা নেই দেখে কেউ কেউ ইতোমধ্যে বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দুর্দশাগ্রস্ত মানুষজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন আশায় না থেকে জলাবদ্ধতা থেকে বাঁচতে সেচ্ছাশ্রমে পানি সরানো চেষ্টা চালাচ্ছে। এবং সংকট সমাধানে তারা অবিলম্বে সংশ্লিষ্টদের স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এদিকে দ্রুতই জলাবদ্ধতা নিরোসনের আশাবাদ পৌর কতৃপক্ষের।
মহিষখোলা নিবাসী মিশন শফিক জানান,অনেকদিন ধরে আমার বাড়িসহ আশপাশের এলাকা বর্ষা শুরু হলে পানিতে তলিয়ে যায়, বারবার পৌরকর্তৃপক্ষকে অবগত করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এবার আষাঢ়ের শুরুতেই অবিরাম বৃষ্টি হওয়াতে আমাদের বাড়ির নিচতলা পানিতে ভরে গেছে । আমরা পৌরকর্তৃপক্ষের কাছে এর আশু সমাধান চাই।
মেয়র এমপিসহ সরকারের কাছে ত্রানের দাবী না করে দ্রুতই জলাবদ্ধতা নিরোসনের দাবী জানিয়েছেন অন্যরা। সদর পৌরসভা নড়াইলের প্যানেল মেয়র কাজী জহিরুল হক জানান, জনগনের দুঃখ দুর্দশা লাগবে আমরা দ্রুত পদক্ষেপ নেব।
