হোম খুলনানড়াইল নড়াইলে বর্ষবরণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর

নড়াইলে বর্ষবরণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলে উৎসাহউদ্দীপনা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসন নড়াইল বর্ষবরণ পর্ষদের যৌথ উদ্যোগে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার সূচনা হয়।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ঐতিহাসিক সুলতান মঞ্চ এবং জেলা শিল্পকলা একাডেমি চত্বর ছিল এই উৎসবের মূল কেন্দ্রবিন্দু।

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ভোরবেলা সুলতান মঞ্চে প্রভাতি সংগীতের মূর্ছনা এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সেখান থেকে বের করা হয় একটি বিশাল বৈশাখী শোভাযাত্রা। ঢাকঢোল, কাঁসর ঘণ্টা এবং গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙবেরঙের প্লাকার্ড ফেস্টুন হাতে নানা শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শোভাযাত্রাটিকে এক মিলনমেলায় পরিণত করে। তিন দিনব্যাপী এই উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে,ঐতিহ্যবাহী লোকজ মেলা। চিত্রাঙ্কন, রচনা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা,স্থানীয় আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

নড়াইল জেলা প্রশাসক . মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো: মুস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মো: আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: নূরে আলম সিদ্দিকী।

বক্তারা তাদের বক্তব্যে বাঙালির চিরায়ত সংস্কৃতি অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সরকারিবেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন