হোম খুলনানড়াইল নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য ৯০ হাজার শিশু

নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্য ৯০ হাজার শিশু

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলে ব্যাপক উৎসাহউদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার (২৮ জুন) সকালে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইলের সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সারমিনা সাত্তার, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আলিফনূর

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রোকনুজ্জামান এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: নাজমুল হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিশুর সুস্থ স্বাভাবিক বেড়ে ওঠা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব প্রতিরোধে ভিটামিনক্যাপসুলের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ভিটামিনশুধু শিশুর অন্ধত্বই দূর করে না, বরং এটি শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে এবং ডায়রিয়া নিউমোনিয়াসহ বিভিন্ন মারাত্মক রোগ থেকে শিশুকে রক্ষা করে। বক্তারা জেলার লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ জানান, নড়াইল জেলায় এবার ২টি বয়সভিত্তিক ক্যাটাগরিতে মোট ৯০ হাজার ৬শত জন শিশুকে ভিটামিনক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে । ৬১১ মাস বয়সী শিশু যাদের নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ১২৫৯ মাস বয়সী শিশু যাদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার একটি শিশুও যেন এই জীবনরক্ষাকারী ভিটামিনক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে, সে জন্য আমরা বদ্ধপরিকর। মাঠপর্যায়ে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।” 

ক্যাম্পেইনটি সফল করতে এবং জনসচেতনতা বাড়াতে তিনি জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন, যাতে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি অভিভাবক তাদের শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন