হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা

দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 95 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
সাতক্ষীরার দেবহাটায় রপ্তানিযোগ্য চিংড়ি মাছে বিষাক্ত অপদ্রব্য পুশ করার দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ| অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক জরিমানা করা হয়েছে| মঙ্গলবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পারুলিয়া মৎস্য আড়ত ও ডিপোতে এ ঝটিকা অভিযান চালানো হয়| অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় সিরিঞ্জের মাধ্যমে চিংড়ির ভেতরে জেলি ও সাগু মিশ্রিত তরল ঢুকিয়ে ওজন বাড়াচ্ছিল| খবর পেয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম অভিযান পরিচালনা করেন| অভিযানে ৬০ কেজি অপদ্রব্য পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়| এসময় খেজুবাড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামকে চিংড়ি মাছে অপদ্রব্য পুষ করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের ২০২০) এর ৩১ এর ১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়| পরে জব্দকৃত ক্ষতিকর চিংড়িগুলো জনসম্মুখে ডিজেল দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়| এসময় মৎস্য উপস্থিতিতে অন্য ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পের সুনাম নষ্ট করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন