মোংলা প্রতিনিধি :
আসন্ন দূর্গা পুজা নিরবিচ্ছন্ন নিরাপত্তার মধ্যে দিয়ে উৎযাপন করার লক্ষে প্রস্তুতীমুলক সভা হয়েছে মোংলায়।
বৃহঃপতিবার সকালে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, মোংলা উপ জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্ধ।
এসময় উপজেলায় ৩৭ টি পুজা মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি সাধারন সম্পাদকসহ পুজা কমিটির নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। সভাশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামুগ্রী বিতরন করেন উপমন্ত্রী হাবিবুন নাহার।
