হোম অন্যান্যসারাদেশ তালার খলিষখালীতে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

তালার খলিষখালীতে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ

 নিজস্ব প্রতিনিধিঃ

তালা উপজেলার খলিষখালীতে পারিবারিক কলহের জেরে রুপা বেগম(১৯)নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার খলিষখালী ইউনিয়নের শুকতিয়া গ্রামের মাসুম মোড়লের স্ত্রী। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১০নভেম্বর) উপজেলার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামে। খলিষখালী গ্রামপুলিশের দফাদার শের আলী জানায়, আজ সকাল ১১টার দিকে স্বামীও স্রীর মধ্যে প্রচন্ড কলহ বাধে। এরই জের ধরে রুপার স্বামী মাসুম বাড়ির পাশে কাজ করতে গেলে সে ঘরের আড়ার সাথে শাড়ি পেচিয়ে ঝুলতে থাকে। স্থানীয়রা ঝুলন্ত অবস্তায় রুপাকে দেখে তার স্বামী মাসুমকে খবর দেয় । মাসুম তাৎক্ষনিকভাবে স্রী রুপাকে নিয়ে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে উদ্দ্যেশে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। তিনি আরও জানান, স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমূত্যু মামলা দ্বায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন