হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির রাজাপুরে প্রাণিসম্পদ প্রর্দশনীর উদ্বোধন

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাণিসম্পদ প্রর্দশনীর উদ্বোধন করা হয়।

আজ ৫ জুন শনিবার সকাল ১০ ঘটিকায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং রাজাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন রাজাপুর-কাঠালিয়ার ঝালকাঠি-১ আসনের এমপি আলহাজ্ব বজলুল হক হারুন ।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু,উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন,৪নং গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক কামাল,স্থানীয় এমপি মহোদয়ের অ্যাম্বাসেডর ও উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃমাহমুদুল হাসান মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আল আমিন বাকলাই এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রদর্শনীতে রাজাপুর উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক ও সৌখিন খামারীগণ অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে স্কুল মাঠে ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শনি উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্টল প্ররিদর্শন করেন অতিথিবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন