জাতীয় ডেস্ক :
জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
কমিশন গঠন করে জিয়াউর রহমানের সব অপকর্মের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর গুলিস্তানের শেখ রাসেল স্কেটিং কমপ্লেক্সে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা ও শিশু-কিশোরদের ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমান ওতপ্রোতভাবেই জড়িত বলেও মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
