হোম খুলনাসাতক্ষীরা জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো: আবদুস সালাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস,

জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব, লিগ্যাল চীফ এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান, আরা নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমূখ। র‍্যালি পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়। জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সহিত উদযাপনের লক্ষ্যে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও নিম্নবর্ণিত কর্মসূচি পালিত হয়। সকাল ৭টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী, ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা, ৯ টা ৩০ মিনিটে দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা, বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইনগত সহায়তা দিবস ২০২৬ এর র‍্যালিতে সাতক্ষীরা জজ কোর্টের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগাল এইট কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন