নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকার একটি পুকুর থেকে বিথীকা সাধু নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ| ধারণা করা হচ্ছে, ভারী কোনো বস্তুদিয়ে মুখমন্ডল ও মাথা থেঁতলে তাকে হত্যা করা হয়েছে| রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়|
নিহত বিথীকা সাধু (৫০) থানাঘাটা বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী| তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করতেন|
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা ছিল বিথীকা সাধুর| তবে নির্ধারিত সময়ে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন| একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়| পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন|
পরিবারের সদস্যদের দাবি, এলাকায় মাদকসেবীদের উৎপাত দীর্ঘদিনের| নিহতের গলায় থাকা ¯^র্ণের চেইন ও কানের দুল খুঁজে পাওয়া যায়নি| ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে| হামলাকারীরা ভারী কোনো বস্তু দিয়ে তাঁর মুখন্ডল ও মাথা থেঁতলে দিয়েছে বলে অভিযোগ তাদের|
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহচি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে| তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও রহস্য উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে|
