হোম অন্যান্যসারাদেশ জমি নিয়ে মারপিটে ৩জন আহত হওয়ার ঘটনায় থানায় এজাহার দাখিল করায় আশাশুনির মির্জাপুরে আসামীরা বাদীর মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছের ক্ষতিসাধন করার অভিযোগ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির মির্জাপুরে জমি নিয়ে মারপিটে ৩জন আহত হওয়ার ঘটনায় থানায় এজাহার দাখিল করায় আসামীরা বাদীর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকা মাছ ক্ষতি সাধন করার অভিযোগ পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নে মির্জাপুর গ্রামে।

থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানাগেছে মির্জাপুর গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের পুত্র আক্তার হোসেন আলীর বসত বাড়ীর জমি জায়গা নিয়ে একই গ্রামের হচেন আলী সরদারের পুত্র আইয়ুব আলী সরদারের বিরোধ চলে আসছিলো।

বিরোধের জের ধরে ঘটনার দিন আইয়ুব আলীর নেতৃত্বে এরফান আলী, ফিরোজ আলী, মারুফ হোসেন, মাছুম হোসেন, সাহেব আলী, ফারুক হোসেন, সাব্বির হোসেন, আহসান আলী, হচেন আলী, মুজিবর সরদারসহ ৫/৬জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই গৃহবধুসহ মারপিট করে ঘেরাবেড়া কেটে ক্ষতিসাধন করে।

এ বিষয় মারপিটকারীরা মামলা মোকর্দ্দমা না করার জন্য আহতদের পরিবারের জীবননাশের হুমকী অব্যহত রাখে। পরিবারের অন্যান্য লোকজন আহতদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় আক্তার হোসেন বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫/৬জন ব্যক্তিকে আসামী করে আশাশুনি থানায় লিখিত এজাহার দাখিল করে।

থানায় তাদের বিরুদ্ধে এজাহার দাখিল করায় এতে প্রতিপক্ষ আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায় চিকিৎসার কাজে পরিবারের লোকজন আশাশুনি থাকার সুযোগে একই দিনে (১৪ জুন) সোমবার দুপুরে মির্জাপুর গ্রামের হচেন আলীর পুত্র এলাকার ত্রাশ জমিজমা দখলকারী হিসাবে পরিচিত আইয়ুব আলী, এরফান ও একই গ্রামের মৃত জোনাব আলী সরদারের পুত্র মুজিবর সরদার বাদী আক্তার হোসেনের আনুলিয়ার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূর্বপাশে ৪বিঘা জমির একটি মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে গলদা চিংড়ীসহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন করে।

এভাবে মারপিটকারীরা আক্তার হোসেনদের বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য দীর্ঘদিন যাবৎ ক্ষয়ক্ষতি করে আসছে। আইয়ুব আলীর নেতৃত্বে এ পরিবারটির উপর আর কতদিন চলবে অত্যাচার নির্যাতন প্রশ্ন এলাকাবাসীর।

এ ব্যাপারে আক্তার হোসেন বাদী হয়ে পৃথক দুটি ঘটনায় আশাশুনি থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এজাহার ২টি মধ্যে মারপিটের ঘটনায় ১৪(২১) নং একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স অভিজান চালিয়ে এ মামলায় ১নং এজাহার নামীয় আসামী হচেন আলীর পুত্র আইয়ুব আলী সরদার (৪৮), মৃত জোনাব আলী সরদারের পুত্র মুজিবর সরদার (৪৪) কে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার আইনের সহায়তা কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন