হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় নৌ পরিবহন প্রতিমন্ত্রীর আগমনে উপজেলা আওয়ামী লীগের ফুলেল শুভেছা।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আগমন উপলক্ষে ফুলেল শুভেছা ও অভিনন্দন জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

শুক্রবার (১৮ জুন) সকাল ১০টায় গলাচিপা লঞ্চঘাটে তাকে এ শুভেছা জানানো হয়। ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনর সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)কেও অভিনন্দ জানানো হয়েছে।

এ সময় হাজারো জনতাও তাদেরকে শুভেছা জানান। নৌ পরিবহন প্রতিম্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বড়িবাধ পরিদর্শন আসেন। তিনি গলচিপা লঞ্চঘাট, পানপট্টি লঞ্চঘাট, বোয়ালিয়া স্লুইজ স্পিডবোর্ড ঘাট, বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দশনায় উনয়ন কাজ হচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উনয়নের লক্ষেই সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করছেন। ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙ্গনের সমস্যা থাকবেনা।

তিনি আরও বলেন, এ অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়রা সমুদ্র বন্দর ও তাপ বিদ্যুৎ কেদ্র নির্মিত হচ্ছে। উপকূলীয় অঞ্চল হিসাবে নদী ভাংগন থেকে বাঁচতে অচিরেই বাধ সংস্কার ও নির্মান করা হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত সাহসের সাথে দেশের নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত বড় প্রকল্প হাত নিয়েছেন।

২০২২ সালের মধ্য পদ্মা সেতুতে আমরা পার হতে পারবো বলে আশা প্রকাশ করেছেন। তিনি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

এ সময় উপস্তিত ছিলেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদিক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মু. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ,উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর মেয়র আহসানুল হক তুহিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শওকত আনোয়ার, আওয়ামী লীগর সহ-সভাপতি হাজি মজিুবর রহমান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজামউদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, বীর মুক্তিযাদ্ধা নিজামউদ্দিন তালুকদার, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন