হোম অন্যান্যসারাদেশ গলাচিপায় আইনজীবীদের মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত প্রাঙ্গন এ মানববন্ধন করেছেন গলাচিপা আইনজীবী সমিতি। রবিবার (১৩ জুন) বেলা ১১টায় সিনিয়র আইনজীবী আঃ খালেক মিয়ার সভাপতিত্বে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাচুর্য়াল আদালত পদ্ধতিকে বাদ দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আদালত এর কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানান।

এ সময় উপস্তিত ছিলেন আইনজীবী মাকলেছুর রহমান খোকন, মোঃ শামীম মিয়া, সাবেক এপিপি মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মহিউদ্দিন, মিজানুর রহমান(মজনু), এপিপি মোঃ মামুন খান, মনিরুল ইসলাম, মো. জসিম উদ্দিন খান, আল মামুন, মো. জাহিদ হোসেন, মো. জিয়া, উম্মে আসমা আঁখি, মো. রাইসুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন